পণ্য ডেলিভারি পাওয়ার পর যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট পাওয়া যায়, তাহলে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে আমাদের হটলাইনে যোগাযোগ করুন।
পণ্যের গায়ে কোনো স্ক্র্যাচ বা ক্ষতি করা যাবে না এবং পণ্যের বক্স অক্ষত রাখতে হবে। অন্যথায় পণ্য পরিবর্তনযোগ্য হবে না।
ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য রিসিভ করার সময় যদি মনে হয় এটি আপনার অর্ডারকৃত পণ্য নয়, তাহলে বক্স খুলবেন না বা ব্যবহার করবেন না। একবার বক্স খোলা হলে পণ্য ফেরতযোগ্য হবে না।
পণ্য পরিবর্তন
ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তনের জন্য আমাদের ডেলিভারি সার্ভিস ব্যবহার করতে পারবেন।
ঢাকার মধ্যে ২০০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
ঢাকার বাইরে কেবল কুরিয়ার চার্জ প্রযোজ্য।
পণ্য ফেরত আনার পর যদি পণ্য ভাঙা বা পোড়া অবস্থায় পাওয়া যায়, দায়ভার ক্রেতাকে বহন করতে হবে।
ফেরতযোগ্য নয়
সাপোর্ট না করা বা ব্যবহার না করার ইচ্ছার কারণে পণ্য ফেরতযোগ্য নয়।
কোনো সফটওয়্যার/সফটওয়্যার লাইসেন্স ফেরত বা রিফান্ডযোগ্য নয়।
রিফান্ড পলিসি
বৈধ কারণে রিটার্ন গ্রহণের পর ৩-১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন হবে।
অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে।
পেমেন্টের সময় ক্যাশব্যাক পাওয়া থাকলে, রিফান্ডের সময় সেটি কেটে রাখা হবে।